AEO, GEO & LLM SEO সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং কিভাবে আগামীতে কাজ করবে এগুলো ?

AEO, GEO & LLM SEO সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং কিভাবে আগামীতে কাজ করবে এগুলো ?

এসইও (SEO) প্রতিনিয়তিই আপডেট হচ্ছে আর আগামীতেও আপডেট হবে। বর্তমানে সার্চ ইঞ্জিনের ধরন বদলে গেছে তা আমরা সবাই হয়তো কমবেশি জানি। AEO, GEO এবং LLM SEO জানার মাধ্যমে আপনি আগামীতে টিকে থাকতে পারবেন এই সেক্টরে।

AEO, GEO & LLM SEO সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং কিভাবে আগামীতে কাজ করবে এগুলো ?


পরিবর্তনশীল সার্চ ইঞ্জিন এবং অর্গানিক মার্কেটিং

২০২৫ সালে এসে শুধুমাত্র পুরোনো এসইও টেকনিক দিয়ে ভালো ফলাফল পাওয়া সম্ভব নয় কারণ সার্চ অ্যালগরিদম প্রতিনিয়ত আপডেট হচ্ছে যা আমরা ২০২৬ সালের মাঝামাঝিতে এসে সহজেই উপলদ্ধি করতে পারছি। এখন কেবল গুগল নয়, বরং এআই (ChatGPT, Gemini), বিং (Bing) এবং সোশ্যাল মিডিয়া থেকেও অর্গানিক ট্রাফিক আনার দক্ষতা অর্জন করতে হবে। এটাকে সাধারণত অর্গানিক মার্কেটিং হিসেবে বিবেচনা করা যেতে পারে।

AEO, GEO এবং LLM SEO-র সংজ্ঞা

AEO (Answer Engine Optimization): ঐতিহ্যগত সার্চ ইঞ্জিন (গুগল, বিং) বা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ব্যবহারকারীর নির্দিষ্ট প্রশ্নের সরাসরি উত্তর হিসেবে কন্টেন্টকে অপ্টিমাইজ করাকে বুঝিয়ে থাকে। আমরা অনেক সময় গুগলে যেকোনো ধরনের প্রশ্ন করে সেটার উত্তরে খুজে নিয়ে কোন কিছু সার্চ করে তার রেজাল্ট দেখে থাকি।

GEO (Generative Engine Optimization): এআই চালিত সার্চ ইঞ্জিন যেমন ChatGPT, Gemini বা Perplexity যাতে আপনার ব্র্যান্ড বা ওয়েবসাইটকে সোর্স হিসেবে বেছে নেয়, সেই অনুযায়ী অপ্টিমাইজ করাকে বোঝানো হয়ে থাকে।

LLM SEO: লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর (ChatGPT, Gemini, Claude) জন্য কন্টেন্ট অপ্টিমাইজ করাকে বোঝায়। যদিও ২০২৫ সালের শেষের দিক থেকে এই LLM SEO এর মার্কেটটা বড় হয়েছে। এর আগে আমরা সাধারণত এইসও বলতে নরমাল গুগল ও বিং এর এইইও অপটিমাইজেশনকেই বুঝতাম। কিন্তু বর্তমানে এর সংগাটা অনেকটাই বদলে গেছে।

AEO (Answer Engine Optimization) বিস্তারিত

AEO-র মূল লক্ষ্য হলো যখন কেউ কোনো প্রশ্ন করবে, তখন যেন আপনার কন্টেন্টটি নির্দিষ্ট উত্তর হিসেবে প্রদর্শিত হবে প্রশ্নকর্তার সামনে।

টার্গেট প্ল্যাটফর্ম: গুগল, বিং এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট কে বোঝানো হয়ে থাকে সাধারণত।

উদ্দেশ্য: গুগল-এর Featured Snippets এবং People Also Ask সেগমেন্টে জায়গা করে নেওয়াকে বোঝানো হয়ে থাকে।

অপ্টিমাইজেশন পদ্ধতি: নির্দিষ্ট প্রশ্নের (W/H Questions) সরাসরি ও সংক্ষিপ্ত উত্তর দেওয়া, FAQ স্টাইল ফরম্যাটিং ব্যবহার করা এবং Schema Markup (যেমন FAQ schema, How-to schema) যুক্ত করা হয়ে থাকে। ২০২৫ সালে এসে মানুষকে দীর্ঘ তথ্যের বদলে ছোট ও সরাসরি উত্তর দিতে হবে যেটা মানুষ কম পরিশ্রম করে বেশি এবং সুন্দর উত্তর খুজে পাবে।

GEO (Generative Engine Optimization) বিস্তারিত

GEO-র মূল কাজ হলো আপনার কন্টেন্টকে এআই ইঞ্জিনের কাছে গ্রহণযোগ্য করে তোলা যাতে তারা আপনার সাইটকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করে থাকে।

কৌশল: শুধুমাত্র কিওয়ার্ড ব্যবহার না করে বিষয়টিকে গভীরভাবে ব্যাখ্যা করতে হবে (Semantic richness) কে বোঝানো হয়ে থাকে।

ইউনিক কন্টেন্ট: কপিরাইটিং বা অন্যের থিওরি নকল না করে সম্পূর্ণ ইউনিক এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে যেন ব্যবহারকারীরা সবচেয়ে গ্রহণযোগ্য উত্তরটিই পায়। আর এই জন্যই ইউনিক কন্টেন্ট এর কোন বিকল্প নেই।

স্ট্রাকচার: সঠিক HTML স্ট্রাকচার (H1, H2, প্যারাগ্রাফ, বুলেট পয়েন্ট) এবং লজিক্যাল ফ্লো বজায় রাখতে হবে।

LLM SEO এবং এর গুরুত্ব

LLM বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে আপনার ব্যবসার তথ্য দিয়ে ট্রেন আপ করতে হবে। এটি শুধুমাত্র কপি-পেস্ট করা নয়, বরং এআই-কে আপনার বিজনেস, টার্গেট অডিয়েন্স এবং তাদের চাহিদা সম্পর্কে জানিয়ে সঠিক আউটপুট বের করে নেওয়াকে বোঝায়। এটি আপনার ওয়েবসাইটের Authority Signal এবং Content Clarity বাড়াতে সাহায্য করে থাকে।

বাস্তব উদাহরণ: লন্ডনের কেক বিজনেস

একটি নতুন কেক বিজনেসের উদাহরণ দিয়ে বিষয়গুলো বোঝানো যাক বিষয়টিকে।

AEO প্রয়োগ: মানুষ গুগলে বা ভয়েসে যখন "বেস্ট বার্থডে কেক" বা "ওয়েডিং কেক" লিখে সার্চ করবে, তখন যেন আপনার সাইটটি স্ন্যাপে বা সরাসরি উত্তরে আসে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে SEO অপটিমাইজ করার সময়।

GEO প্রয়োগ: কেউ যখন ChatGPT-কে জিজ্ঞেস করবে কোন কেকটি ভালো, তখন যেন এআই আপনার ওয়েবসাইটকে রেফার করে সেই বিষয়টাকেও আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে যখন আপনি আপনার ওয়েবসােইটটাকে SEO অপটিমাইজ করবেন।

উপসংহার

এসইও মোটেও মৃত নয় বরং এর ডিমান্ড দিন দিন বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে। আপনি যদি ক্লায়েন্টকে বোঝাতে পারেন যে তারা GEO বা AEO অপ্টিমাইজ না করার কারণে ট্রাফিক হারাচ্ছে, তবে আপনি সহজেই বড় প্রজেক্ট পেতে পারেন। ভবিষ্যতে তিনি জেনারেটিভ ইঞ্জিনে কোন ওয়েবসাইট র‍্যাংক করছে তা দেখার জন্য একটি ফ্রি টুল নিয়েও কথা বলবেন হয়তো যেটা আপনাকে আপডেট থাকতে হবে আগামীতে।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন