Cloudflare এ এই ২টি সেটিং না বুঝে পরিবর্তন করলে ভবিষ্যতে Website Traffic হারাতেও পারেন
একটি ওয়েবসাইটের ট্রাফিক সাধারণত google search console, google analytic, website analytics google, google analytics, search console, samilarweb, check website traffic, traffic checker, web traffic checker, website traffic check, website traffic checker, traffic checker website, site traffic checker, website check traffic, web traffic check এইসব টুলস এর মাধ্যমে বোঝা যায়।
আরো পড়ুন >> Cloudflare কি? Cloudflare কেন ব্যবহার করবেন?
ক্লাউডফ্লেয়ার সাধারণ আমরা ওয়েবসাইটের নিরাপত্তার জন্যই ব্যবহার করে থাকি। আর এই নিরাপত্তার জন্য আমাদেরকে অবশ্যই কিছু বিষয় মাথায় রেখে সেটিং সম্পর্ন করতে হবে।
Cloudflare কি ?
ক্লাউডফ্লেয়ার হলো একটি বিশ্বখ্যাত ওয়েব পরিকাঠামো এবং নিরাপত্তা প্ল্যাটফর্ম, যা মূলত সিডিএন (CDN), ডিডিওএস সুরক্ষা (DDoS Protection) এবং ডিএনএস সেবা (DNS Services) প্রদান করে। এটি ভিজিটর ও ওয়েবসাইটের মূল সার্ভারের মাঝে কাজ করে সাইটকে দ্রুত ও নিরাপদ রাখে।
প্রধান সুবিধাসমূহ
সিডিএন নেটওয়ার্ক: বিশ্বজুড়ে থাকা সার্ভারের মাধ্যমে ইউজারের কাছের সার্ভার থেকে দ্রুত তথ্য পাঠায়।
নিরাপত্তা ও ফায়ারওয়াল: ক্ষতিকর ট্রাফিক ও ডিডিওএস আক্রমণ ব্লক করে ওয়েবসাইট সুরক্ষিত রাখে।
এসএসএল সার্টিফিকেট: ফ্রিতে এসএসএল দিয়ে ওয়েবসাইটকে নিরাপদ (HTTPS) করে।
Cloudflare কি এবং এর কাজ কি?
ক্লাউডফ্লেয়ার ডিডিওএস অ্যাটাক, ক্ষতিকারক বট এবং অন্যান্য অশুভ অনুপ্রবেশের মতো ক্ষতিকর কার্যকলাপ থেকে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোকে রক্ষা করার মাধ্যমে নিরাপত্তা প্রদান করে । এবং এটি ওয়েবসাইট মালিকদের ডেভেলপার না হয়েও সহজেই তাদের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন যুক্ত করার সুযোগ দেয়।
সম্প্রতি Cloudflare "Manage AI Bot Access" নামে একটি নতুন ফিচার যুক্ত করেছে। অনেকেই না বুঝেই "Block on all pages" চালু করে দিচ্ছেন। কিন্তু একজন SEO Specialist হিসেবে বলব, এই সেটিং পরিবর্তন করার আগে অবশ্যই বুঝে নিন এটি আসলে কী করে।
এটি Google Ranking বাড়ানোর কোনো Secret SEO Trick নয়। বরং এটি একটি Strategic Decision—আপনি কি আপনার কনটেন্ট AI Training-এর জন্য উন্মুক্ত রাখবেন, নাকি সীমাবদ্ধ করবেন।
১. Block AI Training Bots
Block on all pages
Block only on pages with ads
শুধুমাত্র যেসব পেজে Ads রয়েছে, সেখানে AI Training Bot ব্লক হবে। যারা Publisher এবং Ad Content নিয়ে বেশি সতর্ক, তাদের জন্য এটি একটি মাঝামাঝি বিকল্প।
২. Manage your robots.txt
অনেকের অজানা একটি বিষয়
কলাউডফ্লেয়ারে (Cloudflare) না বুঝে ভুল সেটিং পরিবর্তন করলে সার্চ ইঞ্জিন ব্লক হয়ে বা ভিজিটর ট্রাফিক ড্রপ করতে পারে। এর মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিং হলো অতিরিক্ত কড়া Security Level / Under Attack Mode চালু রাখা এবং ভুল SSL/TLS encryption mode বা অতিরিক্ত ক্যাশিং রুল প্রয়োগ করা।
১. সিকিউরিটি লেভেল ও বট কন্ট্রোল (Security Level & Crawl Control): সিকিউরিটি লেভেল হঠাৎ খুব বেশি বাড়িয়ে দিলে বা না বুঝে Crawl Control বা কঠিন চ্যালেঞ্জ অন করলে গুগলের মতো সার্চ ইঞ্জিনের বটেরা (Googlebot) আপনার সাইটে ঢুকতে পারে না। ফলে সাইট ডি-ইনডেক্স হতে পারে এবং ট্রাফিক মারাত্মকভাবে কমে যায়। এটার জন্য স্বাভাবিক অবস্থায় সিকিউরিটি লেভেল Medium বা Low রাখুন। শুধুমাত্র বড় কোনো সাইবার আক্রমণ (DDoS Attack) হলে সাময়িকভাবে Under Attack মোড চালু করতে হবে।
২. ভুল এসএসএল মোড (SSL/TLS Encryption Mode): এসএসএল মোড ভুলভাবে Off বা ভুল প্রটোকলে সেট করলে ব্রাউজারে Too many redirects বা SSL Handshake Failed এর মতো মারাত্মক ত্রুটি দেখায়। এতে ভিজিটররা সাইটে ঢুকতে না পেরে ফিরে যায়। এটার জন্য আপনার মূল সার্ভারে (Origin Server) এসএসএল সার্টিফিকেট ইন্সটল করা থাকলে ক্লাউডফ্লেয়ারে মোডটি সবসময় Full বা Full (strict) সিলেক্ট করতে হবে।
