২০২৬ সালে এসইও বা SEO করতে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে জেনে রাখুন
২০২৬ সালে এসে সার্চ ইঞ্জিনের (Search Engine) অ্যালগরিদম এবং ইউজারদের খোঁজার ধরণ অনেক বদলে গেছে। এখন শুধু কিছু কিওয়ার্ড বা Key Word গুজে দিয়ে বা ব্যাকলিংক (Backlink) তৈরি করে র্যাংক করা সম্ভব নয়। বর্তমানে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় আনতে হলে মূলত নিচে উল্লেখিত বিষয়গুলোর ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে।
SEO (এসইও) সম্পর্কে না জেনে আপনি আপনার নিজের মত করে আর্টিকেল লিখলে খুব বেশিদিন র্যাংকে থাকবে না। বর্তমানে শুধু ব্লগার ওয়েবসাইটের জন্যই এস ই ও প্রয়োজন হয়না ইউটিউব (YouTube), ফেসবুক (Facebook) সহ আরও সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্যও এস ই ও প্রয়োজন পড়ে।
২০২৬ সালে এসে আপনাকে গুরুত্বপূর্ণ ছয়টি বিষয় লক্ষ্য রাখতে হবে এস ই ও করে যদি টিকে থাকতে বা রাখতে চান আপনার ওয়েবসাইট। নিচে দেওয়া হলো গুরুত্বপূর্ণ ছয়টি বিষয়সমূহঃ
(ক) AI Search Optimization (GEO - Generative Engine Optimization)
(খ) EEAT (Experience, Expertise, Authoritativeness, Trustworthiness)
(গ) ব্যবহারকারীর উদ্দেশ্য (Search Intent) এবং গভীরতা
(ঘ) টেকনিক্যাল এসইও এবং কোর ওয়েব ভাইটালস (Core Web Vitals)
(ঙ) হেল্পফুল কন্টেন্ট (Helpful Content System)
(চ) স্ট্রাকচার্ড ডাটা বা স্কিমা মার্কআপ (Schema Markup)
নিচে আমি এই ৬টি বিষয়ের বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করবো আশা করবো আপনাদের সকলেরই উপকারে আসবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিয়ে আপনি যদি র্যাংক করাতে পারেন তাহলে বর্তমানে আপনার সাইটটি দীর্ঘ সময়ের জন্য র্যাংক থাকবে।
(ক) AI Search Optimization (GEO - Generative Engine Optimization)
সরাসরি ও স্পষ্ট উত্তর: আপনার কন্টেন্টে ব্যবহারকারীদের প্রশ্নের সরাসরি ও তথ্যবহুল উত্তর থাকতে হবে, যা এআই সহজে স্ক্যান করে তার সামারিতে দেখাতে পারে।
কনভার্সেশনাল কিওয়ার্ড: মানুষ যেভাবে কথা বলে সার্চ করে (যেমন: ভয়েস সার্চ), সেই ধরণের লং-টেইল কিওয়ার্ড ব্যবহার করতে হবে।
(খ) EEAT (Experience, Expertise, Authoritativeness, Trustworthiness)
গুগল এখন কন্টেন্টের নির্ভরযোগ্যতা সবচেয়ে বেশি যাচাই করে। আপনি যত আপডেট তথ্য দিতে পারবেন আপনার ওয়েবসাইটটা তত বেশি র্যাংক করবে।
বাস্তব অভিজ্ঞতা (Experience): কন্টেন্টটি যিনি লিখেছেন তার ওই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা আছে কি না (যেমন: নিজের তোলা ছবি, ব্যক্তিগত কেস স্টাডি বা রিভিউ) তা গুগল দেখতে চায়।
লেখকের প্রোফাইল: ওয়েবসাইটে লেখকের বায়ো, সোশ্যাল মিডিয়া লিংক এবং তিনি কেন ওই বিষয়ে বিশেষজ্ঞ, তা স্পষ্ট উল্লেখ থাকতে হবে।
(গ) ব্যবহারকারীর উদ্দেশ্য (Search Intent) এবং গভীরতা
শুধু বড় আর্টিকেল লিখলেই হবে না, ভিজিটর ঠিক কী উদ্দেশ্যে সার্চ করেছে তা বুঝতে হবে। অর্থ্যৎ আপনাকে ভিজিটর এর ভিউ থেকেও চিন্তা করতে হবে। মানে আপনি যদি ভিজিটর হতেন তাহলে কি কি বিষয় লক্ষ্য রাখতেন সেগুলোও লক্ষ্য রাখতে হবে আপনাকে।
Intent Matching: ব্যবহারকারী কি কোনো কিছু কিনতে চাচ্ছেন (Transactional), নাকি তথ্য খুঁজছেন (Informational)? সেই অনুযায়ী কন্টেন্ট সাজাতে হবে।
সম্পূর্ণ সমাধান: একটি আর্টিকেলে যেন ওই বিষয় সম্পর্কিত সব প্রশ্নের উত্তর থাকে, যাতে ভিজিটরকে অন্য কোনো ওয়েবসাইটে যেতে না হয়।
(ঘ) টেকনিক্যাল এসইও এবং কোর ওয়েব ভাইটালস (Core Web Vitals)
লোডিং স্পিড: ওয়েবসাইট যেন চোখের পলকে (১-২ সেকেন্ডের মধ্যে) লোড হয়।
মোবাইল ফ্রেন্ডলিনেস: বর্তমানে সিংহভাগ সার্চ মোবাইল থেকে হয়, তাই সাইটটি মোবাইলে নিখুঁতভাবে কাজ করতে হবে।
নিরাপত্তা (HTTPS): সাইটটি সম্পূর্ণ নিরাপদ হতে হবে।
(ঙ) হেল্পফুল কন্টেন্ট (Helpful Content System)
গুগল স্পষ্ট জানিয়ে দিয়েছে, কন্টেন্ট লিখতে হবে মানুষের জন্য, সার্চ ইঞ্জিনের জন্য নয়।
এআই (AI) দিয়ে গণহারে কন্টেন্ট তৈরি করে পাবলিশ করলে পেনাল্টি খাওয়ার ঝুঁকি থাকে। এআই ব্যবহার করলেও তাতে মানুষের ছোঁয়া (Human Touch) এবং নিজস্ব মতামত যুক্ত করতে হবে।
(চ) স্ট্রাকচার্ড ডাটা বা স্কিমা মার্কআপ (Schema Markup)
সার্চ ইঞ্জিনকে আপনার পেজের বিষয়বস্তু সহজে বোঝানোর জন্য সঠিক স্কিমা মার্কআপ (যেমন: FAQ, Article, Product, Review স্কিমা) ব্যবহার করতে হবে। এর ফলে সার্চ রেজাল্টে রিচ স্নিপেট (Rich Snippets) পাওয়ার সম্ভাবনা বাড়ে।
সংক্ষেপে: বর্তমানে এসইও-তে সফল হওয়ার মূল চাবিকাঠি হলো—"সঠিক ও নির্ভরযোগ্য তথ্য, দ্রুততম সময়ে, ব্যবহারকারীর সামনে সহজভাবে উপস্থাপন করা।"
